অরুনাভ কুমার এবং দীপক মিশ্রর পরিচালনায় আসছে নতুন ছবি ‘ বন-ফোর্স অফ দা ফরেস্ট’। ছবিটি প্রযোজনা করছে টি ভি এফ মোশন পিকচারস। পরিবেশনার দায়িত্বে রয়েছে বালাজি টেলিফিল্মস।
গহন বনের মধ্যে এবার কোন এক রহস্যে জড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ছবির প্রেক্ষাপট। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে। এ ছাড়া আর কোন অভিনেতা অভিনেত্রী থাকবেন, সে সমন্ধে এখনও কিছু জানা যায়নি। সূত্রে খবর, এ ছবির চিত্রনাট্য বেশ অন্যরকম হতে চলেছে।
নতুন বছরের ছট পুজোতে আসছে এই ছবি। এই প্রথমবার কোন থ্রিলার ছবিতে ভিন্ন চরিত্রে বড় পর্দায় দেখা যেতে পারে অভিনেতাকে। ইতিমধ্যেই সিদ্ধার্থর ঝুলিতে রয়েছে শেরশাহ, এক ভিলেন, মারজাওয়া, র মতো ছবি। এই ছবি বক্স অফিস সাফল্য আনতে পারে কিনা, সেটাই দেখার।




