Raghu Dakat: ইংরেজদের বিরুদ্ধে সম্মুখ সমরে সাধারণ গ্রামবাসী।তিনি যেন এলেন নেতৃত্ব দিতে। তিনি আর কেউ নন, সাক্ষাৎ রঘু ডাকাত। রঘু ডাকাতের নাম ভূমিকায় অভিনয় করছেন মেগাস্টার দেব। Pre teaser মুক্তি পেল সম্প্রতি।
ইংরেজদের বিরুদ্ধে রঘু ডাকাতের সংগ্রাম দেখানো হবে এই ছবিতে। অন্ততপক্ষে ছবির প্রথম ঝলকে তেমনটাই বোঝা গেল। দেবের পাশাপাশি এই ছবিটা দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য,সোহিনী সরকার,ইধিকা পল,রূপা গাঙ্গুলি সহ আরো অনেককে। ঝলকের শুরুতে অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়ের উদাত্ত কন্ঠ সত্যিই যেন গায়ে কাঁটা দেয়।
সূত্রে খবর, একজন ডাকাত রাণীর ভূমিকায় দেখা যাবে রূপা গাঙ্গুলীকে। অন্যদিকে দেবের বিপরীতে দেখা যাবে ইধিকাকে। সম্প্রতি এই রঘু ডাকাত ছবির জন্যই ব্যাংককে পাড়ি দিয়েছিলেন এই জুটি। তবে ছবিতে অনির্বাণ এবং সোহিনীর চরিত্র কে এখনো প্রকাশ্যে আনা হয়নি।
আরও পড়ুন – Rahul Dev Bose-ItsmajjaBangla : অভিনয় জগতে কিভাবে এলেন রাহুল দেব বোস?
প্রসঙ্গত, রঘু ডাকাতের গল্পে এক গোয়েন্দার কথা জানা যায়। যার নাম ছিল দুর্গাচরণ। হয়তো সেই চরিত্রে দেখা যেতে পারে অনির্বাণকে। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত কিছু জানা যায়নি। পুজোয় মুক্তি পাবে এই নতুন ছবি।




