Sharman Joshi : এবার বাংলা ছবিতে সবার প্রিয় রাজু রাস্তোগী ওরফে শারমান যোশি। বাংলা ছবিতে এবার দেখা যাবে তাকে। কি সেই ছবির নাম? জানুন বিস্তারিত।
নতুন এই ছবির নাম ভালোবাসার মরশুম। হ্যাঁ, ঠিক ধরেছেন, এক্স= প্রেমের সেই বিখ্যাত ছবির গানের নামে এই নতুন ছবি। তবে এই ছবির সাথে তাঁর কোনও সম্পর্ক নেই।
নতুন এই ছবিটি পরিচালনা করছেন এম এন রাজ। অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় কে। অন্যান্য চরিত্রে থাকতে পারেন টলিউডের নামী মুখ।
আজই এই ছবির মহুরত হয়ে গেলো। প্রথম ছবির জন্য ভীষণভাবে উচ্ছসিত। এখনও এই ছবির মুক্তির দিন জানা যায়নি। তবে এই বছরেই মুক্তি পেতে পারে এই ছবি।

শারমান যোশি এবং সুস্মিতা চট্টোপাধ্যায়।



