Wednesday, June 3, 2026
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
No Result
View All Result
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING

আইপিএস অফিসার অভিনয় ও করেন?

Anustup Royby Anustup Roy
October 14, 2024
in TRENDING, খবর Headlines
Reading Time: 1 min read
আইপিএস অফিসার অভিনয় ও করেন?

পুলিশের পোশাকে সীমলা প্রসাদ


সিমলা প্রসাদ আইপিএস অফিসার হওয়ার স্বপ্নের, পাশাপাশি বড় পর্দায় অভিনেত্রী হওয়ার ইচ্ছা পোষণ করতেন। বর্তমানে এই দুই ভিন্নধর্মী পেশাই তিনি সফলভাবে গ্রহণ করেছেন। মাত্র ২২ বছর বয়সে কোনও প্রশিক্ষণ ছাড়াই প্রথম চেষ্টায় ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন সিমলা। পাশাপাশি, হিন্দি সিনেমায় অভিনয় করেও দর্শকদের মুগ্ধ করেছেন। 

১৯৮০ সালের অক্টোবর মাসে মধ্যপ্রদেশের ভোপালে জন্ম সিমলার। তাঁর বাবা ভগীরথ প্রসাদ, প্রখ্যাত আইএএস অফিসার। তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভিন্ডের সাংসদ ছিলেন। সিমলার মা মেহরুন্নিসা পারভেজ, একজন বিখ্যাত সাহিত্যিক, যিনি ২০০৫ সালে পদ্মশ্রী সম্মান পেয়েছেন।

বাবার পদাঙ্ক অনুসরণ করে সিমলা আইএএস হওয়ার স্বপ্ন দেখলেও ছোটবেলা থেকেই নাচ এবং অভিনয়ের প্রতি তাঁর ছিল গভীর আগ্রহ। ভোপালের একটি কলেজ থেকে বি কম করার পর তিনি সমাজবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কলেজের পড়াশোনা শেষে রাজ্য সরকারের পরীক্ষায় পাশ করে ডেপুটি পুলিশ সুপার পদে নিযুক্ত হন। এরপর ইউপিএসসি পরীক্ষায় প্রস্তুতি নিয়ে ২০১০ সালে প্রথম চেষ্টায় সারা ভারতে ৫১তম স্থান অর্জন করেন এবং আইপিএস অফিসার হন। 

আইপিএস হওয়ার পর সিমলার অভিনয়ের স্বপ্নও পূরণ হয়। ২০১৬ সালে পরিচালক জ়াইঘাম ইমামের ‘আলিফ’ ছবিতে আইপিএস অফিসারের চরিত্রে অভিনয়ের সুযোগ পান এবং তাঁর অভিনয় প্রশংসিত হয়। জ়াইঘামের পর ‘নাক্কাশ’ ছবিতে সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন তিনি। শীঘ্রই তাঁকে ‘দ্য নর্মদা স্টোরি’তে রঘুবীর যাদব এবং মুকেশ তিওয়ারির সঙ্গে দেখা যাবে।


Tags: IPS officerPadmashree AwardRaghubir Yadav

Latest Post

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি
TIMELINE

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি

July 31, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajjabangla-Ayan Chakraborti : “ পরিচালক অয়ন চক্রবর্তীকে বাঁচিয়েছিলেন যৌনকর্মী!” কী ছিল সেই ঘটনা?

July 30, 2025
Birangana Announcement Teaser : সাহসিকতার আরেক নাম যেন “বীরাঙ্গনা”!
OTT-r কথা

Birangana Series Review : কেমন হলো নতুন সিরিজ বীরাঙ্গনা?

July 29, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajja Bangla – Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?

July 28, 2025
Next Post
বন্ধ না হস্তান্তর: কি ভবিতব্য বসুশ্রীর?

বন্ধ না হস্তান্তর: কি ভবিতব্য বসুশ্রীর?

Powered by Media One Solutions.

No Result
View All Result
  • Homepage

Powered by Media One Solutions.