Thursday, June 4, 2026
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
No Result
View All Result
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING

ডঃ পবিত্র সরকার পেলেন ‘নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মারক’ পুরস্কার

Upal Mittraby Upal Mittra
October 15, 2024
in TIMELINE, কোথায় কি হচ্ছে?
Reading Time: 1 min read
ডঃ পবিত্র সরকার পেলেন ‘নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মারক’ পুরস্কার

ডঃ পবিত্র সরকার।


বিশিষ্ট লেখক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়য়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডঃ পবিত্র সরকার পেলেন ‘নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মারক পুরস্কার। নিজের সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই কথা জানিয়েছেন তিনি।


অনুবাক আয়োজিত ‘জন্মশতবর্ষে নীরেন্দ্রনাথ’ অনুষ্ঠানে এই পুরস্কার পেলেন তিনি। অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিল ‘কলকাতার যীশু ‘নামক এক কবিতা পত্রিকা। সেই অনুষ্ঠানেই পুরস্কৃত হন তিনি।


পবিত্রবাবু জানিয়েছেন,” কলকাতার যিশু’ পত্রিকা আর নীরেন্দ্রনাথ চক্রবর্তীর পরিবার থেকে আমাকে ‘নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মারক পুরস্কার’ দেওয়া হয়েছে। আমার প্রিয় ও শ্রদ্ধেয় মানুষটির নামাঙ্কিত এই পুরস্কার পেয়ে আমি কৃতার্থ।”


বাংলা সাহিত্য জগতে এক অন্যতম নক্ষত্র নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তার লেখা বহু কবিতা এবং গল্প আজও পাঠক মহলে সমান জনপ্রিয়। যার মধ্যে ‘হালুম’, ‘নীরবিন্দু অখণ্ড’,‘রহস্য বিচিত্রা’,’নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতা সমগ্র’ উল্লেখযোগ্য।


এর আগেও বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন ডঃ পবিত্র সরকার। ২০০০ সালে বিভিন্ন গল্প রচনার জন্য পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির পক্ষ থেকে বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত হন। পাশাপাশি জাতীয় সংহতির জন্য তিনি ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর ন্যাশানাল ইন্টিগ্রেশন পুরস্কারে ভূষিত হন। এছাড়াও ২০১৯ সালে জাপানের তৃতীয় সর্বোচ্চ সম্মান ‘দ্য অর্ডার অফ দ্য রাইসিং সান ‘ এবং ‘গোল্ড অ্যান্ড সিলভার ব্লেজ’ সম্মানে সম্মানিত হন।



Tags: awardNirendranath chakrabortypabitra sarkar

Latest Post

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি
TIMELINE

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি

July 31, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajjabangla-Ayan Chakraborti : “ পরিচালক অয়ন চক্রবর্তীকে বাঁচিয়েছিলেন যৌনকর্মী!” কী ছিল সেই ঘটনা?

July 30, 2025
Birangana Announcement Teaser : সাহসিকতার আরেক নাম যেন “বীরাঙ্গনা”!
OTT-r কথা

Birangana Series Review : কেমন হলো নতুন সিরিজ বীরাঙ্গনা?

July 29, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajja Bangla – Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?

July 28, 2025
Next Post
আসছে নতুন হিন্দি সিরিজ ‘সিটাডেল হানি বানি’

প্রকাশ্যে এলো ‘সিটাডেল হানি বানি’র ট্রেলার

Powered by Media One Solutions.

No Result
View All Result
  • Homepage

Powered by Media One Solutions.