Thursday, June 4, 2026
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
No Result
View All Result
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING

দো পাত্তি-র ট্রেলার রিলিজ

Anustup Royby Anustup Roy
October 16, 2024
in OTT-r কথা, TRENDING, কি আসছে?
Reading Time: 1 min read
দো পাত্তি-র ট্রেলার রিলিজ

সিরিজের পোষ্টার


ইউটিউবে ১৪ই অক্টোবর ‘দো পাত্তি’ ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। শশাঙ্ক চতুর্বেদী এই ছবিটি  পরিচালনা করেছেন। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন কাজল, কৃতী শ্যানন এবং শাহির সেখ । এছাড়াও এই ছবিতে রয়েছেন, তানভি আজমি, বৈজেন্দ্র কালা, বিবেক মুশরান সহ অন্যান্য অনেক অভিনেতা। দো পাত্তি-র কাহিনীকার কণিকা ধিলন। এই ছবি দিয়ে প্রযোজক হিসেবে যাত্রা শুরু করলেন কৃতী শ্যানন। ‘দিলওয়ালে’ র পর আবার একসাথে কাজল এবং কৃতী শ্যানন কে এই ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। এই ছবির শুটিং হয়েছে মুম্বাই, দেরাদুন ও সিমলাতে। টেলিভিশনের জনপ্রিয় মুখ শাহির শেখ, এই ছবি দিয়েই চলচ্চিত্রে অভিনয় শুরু করলেন। ২০২৩ এর অগাষ্টে কাজ শুরু হয়েছিল এই ছবির, শুটিং শেষ হয় গত ডিসেম্বরে।

এই প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কাজলকে। গত বছর, ‘দি ট্রায়ালে’ উকিলের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কাজল এর আগেও, ‘ত্রিভঙ্গ’, ‘লাস্ট স্টোরিস’ র মতো নেটফ্লিক্সের ছবিতে কাজ করেছেন। অন্যদিকে, ২০২১ সালে ‘মিমি’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পান কৃতী শ্যানন। ২০২৪ শে, ‘তেরী বাতো মে উলঝা জিয়া’ এবং ‘ক্রিউ’ এর পরে দো পাত্তি ওনার তৃতীয় ছবি। ‘দো পাত্তি’তে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন কৃতী শ্যানন। ত্রিভঙ্গ ছবিতে কাজল ও তনভী আজমি মা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ৪ঠা অক্টোবর ইউটিউবে মুক্তি পেয়েছিল এই ছবির প্রথম গান ‘রাঞ্ঝান’। দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এই সাসপেন্স থ্রিলারের জন্য।


Tags: KajolKriti sanonNetflix

Latest Post

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি
TIMELINE

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি

July 31, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajjabangla-Ayan Chakraborti : “ পরিচালক অয়ন চক্রবর্তীকে বাঁচিয়েছিলেন যৌনকর্মী!” কী ছিল সেই ঘটনা?

July 30, 2025
Birangana Announcement Teaser : সাহসিকতার আরেক নাম যেন “বীরাঙ্গনা”!
OTT-r কথা

Birangana Series Review : কেমন হলো নতুন সিরিজ বীরাঙ্গনা?

July 29, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajja Bangla – Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?

July 28, 2025
Next Post
আসছে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’, হইচইয়ের নতুন সিরিজ

আসছে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’, হইচইয়ের নতুন সিরিজ

Powered by Media One Solutions.

No Result
View All Result
  • Homepage

Powered by Media One Solutions.