Wednesday, June 3, 2026
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
No Result
View All Result
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING

5 no swopnomoy lane Review: কেমন হলো নতুন ছবি ‘৫ নং স্বপ্নময় লেন’?

Web Deskby Web Desk
December 21, 2024
in Review, TIMELINE, TRENDING, সিনেমার কথা
Reading Time: 1 min read
5 no. Swapnomoy Lane Trailer:প্রকাশ্যে ‘৫ নং স্বপ্নময় লেন’ ছবির ট্রেলার

৫ নং স্বপ্নময় লেন।


5 no swopnomoy lane:এ এক বন্ধ দরজার গল্প। ‘এটা আমাদের গল্প’ র পর আবারও পরিচালনায় দেখা গেলো অভিনেত্রী মানসী সিনহাকে। কেমন হলো তার নতুন ছবি ৫ নং স্বপ্নময় লেন? জেনে নিন বিস্তারিত।

এই গল্প এক বনেদী বাড়িকে কেন্দ্র করে। বাড়ির কর্তার যখন প্রয়াণ ঘটে, তারপর ঠিক কি অবস্থা হয় সেই বাড়ির? আর তাঁদের পরের প্রজন্মই এমন কি কাণ্ড ঘটায়? তাই নিয়েই এই গল্পের প্রেক্ষাপট। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, চন্দন সেন, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা সহ আরও অনেকে। প্রথমেই বলতে হবে অভিনয়ের কথা। অভিনয়ে নজর কেড়েছেন কলাকুশলীরা। বিশেষ করে বলতে হয় অপরাজিতা এবং চন্দন সেনের কথা। এছাড়াও খরাজ মুখোপাধ্যায়ের কথাও না বললেই নয়। বিশেষ কিছু দৃশ্যে তার অপরাজিতা-খরাজের যুগলবন্দি আপনার মন ছুঁয়ে যেতে বাধ্য করবে। বাকি অভিনেতা-অভিনেত্রীরাও অভিনয়ে যথাযথ।

আরও পড়ুন- New movie ‘Omorshongi’:বড়পর্দায় এবার সোহিনী-বিক্রম জুটি, আসছে ‘অমর সঙ্গী’

পাশাপাশি প্রশংসা করতে হবে সংলাপের। বেশ ভালো কিছু সংলাপ রয়েছে এই ছবিতে। সেখানে তাঁদের সাধুবাদ জানাতেই হয়। এছাড়াও এই গল্পে যেহেতু উত্তর কলকাতার এক বনেদী বাড়ি দেখানো হয়েছে, সেই নষ্টালজিক আমেজটাও পুরো ছবি জুড়ে রাখতে সক্ষম হয়েছেন পরিচালক। ছবির গানও বেশ ভালো।

আরও পড়ুন- New movie The Girlfriend:আসছে ‘দ্য গার্লফ্রেন্ড’,মুখ্য ভূমিকায় রশ্মিকা

ইতিবাচক দিকের পাশাপাশি যদি ছবির নেতিবাচক দিকের কথা ওঠে, তাহলে বলতে হবে এই ছবির চিত্রনাট্য। শুরুটা ভালো হলেও শেষের দিকে এসে তাতে কিছুটা ছেদ পড়ে। শেষটাতে দর্শক আরও কিছু আশা করতেই পারত। তাহলে আর বেশি দেরী করে লাভ কি? আজই আপনাদের কাছের সিনেমাহলে গিয়ে দেখে আসুন ৫ নং স্বপ্নময় লেন।

রেটিং- ৬/১০



Tags: 5 no swopnomoy laneAparajita AdhyaKharaj mukhapdhaymanasi sinha

Latest Post

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি
TIMELINE

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি

July 31, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajjabangla-Ayan Chakraborti : “ পরিচালক অয়ন চক্রবর্তীকে বাঁচিয়েছিলেন যৌনকর্মী!” কী ছিল সেই ঘটনা?

July 30, 2025
Birangana Announcement Teaser : সাহসিকতার আরেক নাম যেন “বীরাঙ্গনা”!
OTT-r কথা

Birangana Series Review : কেমন হলো নতুন সিরিজ বীরাঙ্গনা?

July 29, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajja Bangla – Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?

July 28, 2025
Next Post
Shotyi bole Shotyi kichhu nei Poster:প্রকাশ্যে পোস্টার, আসছে নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’

Shotyi bole Shotyi kichhu nei Poster:প্রকাশ্যে পোস্টার, আসছে নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’

Powered by Media One Solutions.

No Result
View All Result
  • Homepage

Powered by Media One Solutions.