Birangana : শহরে হচ্ছে একের পর এক নারীহত্যা। তারা সকলেই সদ্য বিবাহিতা। খুনের ধরণ সবক্ষেত্রেই যেন এক। কে সেই খুনি? খুনের কারণই না কী? তারই উত্তর খুঁজে বার করবে নতুন সিরিজ বীরাঙ্গনা।
নতুন এই সিরিজে নাম ভূমিকায় রয়েছেন সন্দীপ্তা সেন। অন্যদিকে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে প্রখ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুএন্সার লাফটারসেন ওরফে নিরঞ্জনকে। তার চরিত্রকে ঘিরেই যে সমস্ত রহস্যের ঘনঘটা, তা কিন্তু ইতিমধ্যেই বোঝা যাচ্ছে প্রথম ঝলক থেকেই।
আরও পড়ুন – Gun Master G9 Announcement : বড় পর্দা কাঁপাতে আসছে Gun master G9
এই সিরিজ দিয়েই অভিষেক করেছেন নিরঞ্জন। ঝলকে তার অভিনয় কিন্তু বেশ নজর কাড়ার মতো। পাশাপাশি পুলিশের চরিত্রে সন্দীপ্তাকে বেশ ভালো লাগছে। এছাড়া এই সিরিজে বাকি অভিনেতা অভিনেত্রীদেরকে এখনও প্রকাশ্যে আনা হয়নি।
আগামী ২৫ শে জুলাই মুক্তি পাচ্ছে হইচইয়ের নতুন সিরিজ বীরাঙ্গনা। কেমনভাবে এক মানুষরূপী অসুরবধ করবেন দুর্গতিনাশিনী “বীরাঙ্গনা”, এখন সেটাই দেখার। ওটিটিপ্রেমীদের নতুন সিরিজের জন্য উৎসুক এখন থেকেই।




