Lokesh Ghosh: লোকেশ ঘোষ। বাংলা ছবিতে একসময় ছিলেন প্রথমসারির নায়ক। আজকের টলিউড ইন্ডাস্ট্রিকে নিয়ে মাজ্জা খোলাখুলি আড্ডায় কী বললেন অভিনেতা?
লোকেশের মতে, “আগের ইন্ডাস্ট্রির সঙ্গে এখনকার ইন্ডাস্ট্রির কোনও চেঞ্জ নেই। প্রযুক্তি পালটালেও ফরম্যাট এখনও পর্যন্ত একই আছে। ১৯৪২ সালে যে ছবি হয়েছিল, আজকে ২০২৫ সালে যা ছবি হয়েছে, তার ফরম্যাট একই। হ্যাঁ তবে চিত্রনাট্য আলাদা।“
বাণিজ্যিক ছবিকে উপেক্ষা করে এখন পারিবারিক ছবি বেশি দেখতে যাচ্ছেন দর্শকরা। এ নিয়ে অভিনেতার কী মতামত? উত্তরে লোকেশ জানান, এ এক অশনি সংকেত। যদি বাণিজ্যিক ছবি না চলে, ইন্ডাস্ট্রি আজ বা কাল হোক, ভেঙ্গে পড়বেই।
আরও পড়ুন – Birangana Announcement Teaser : সাহসিকতার আরেক নাম যেন “বীরাঙ্গনা”!
দক্ষিণী ছবি রমরমিয়ে চলছে, এদিকে বাংলা বাণিজ্যিক ছবির এমন অবস্থা কেন? উত্তরে অভিনেতা জানালেন, এখানে সাউথের ছবিগুলিকে কপি করা হচ্ছে। যে সব বাংলা ছবিতে বাংলার গন্ধ থাকবে, তাই বড়পর্দাতে চলবে। আসল গল্প, আসল চিত্রনাট্য দরকার।
এছাড়াও লোকেশ বললেন, মফস্বল এলাকায় কী চলছে, তা দেখতে হবে। “ উলুবেড়িয়া, বাগনানে কী চলছে, তা আমাদের দেখতে হবে। আমার কলকাতায় কোনও পরিচয় নেই, আমার পরিচয় গ্রামবাংলায়। আমাকে দেখতে হবে গ্রামবাংলাতে কী হচ্ছে।
সম্পূর্ণ আড্ডাটি দেখতে হলে ক্লিক করুন নীচের লিঙ্কে। পাশাপাশি বিনোদনের নানা তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন Itsmajjabangla ।




