Thursday, June 4, 2026
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
No Result
View All Result
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING

সম্প্রতি পোষ্টার লঞ্চ হয়ে গেল ‘আবার আসিব ফিরে’র  

Web Deskby Web Desk
October 15, 2024
in কি আসছে?, খবর Headlines
Reading Time: 1 min read
সম্প্রতি পোষ্টার লঞ্চ হয়ে গেল ‘আবার আসিব ফিরে’র  

আসন্ন ছবির পোস্টার


অমলাদিত্য ফিল্মস অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্কস এর আগামী পরিবেশনা ‘আবার আসিব ফিরে’, প্রযোজনা করেছেন কেশবানন্দ মুখোপাধ্যায়, দেবদত্ত মুখোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তী। মৃণাল সেন পরিচালিত ‘খারিজ’ এর শিশু শিল্পী ‘হরি’, দেবপ্রতিম দাশগুপ্ত এই ছবিটির পরিচালনার দায়িত্ব সামলেছেন। ছবির শুভমুক্তি ২৫ শে অক্টোবর। এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বব্রত মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, মীর আফসার আলি, রিয়াঙ্কা রায়, শঙ্কর দেবনাথ, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, পার্থসারথি চক্রবর্তী, সুপ্রতিম রায়, পিয়া দেবনাথ ও শুভশ্রী গাঙ্গুলি (অতিথি শিল্পী)। এই ছবির  চিত্রনাট্য লিখেছেন দেবপ্রতিম দাশগুপ্ত, চিত্রগ্রাহকঃ পরমেশ্বর হালদার, সঙ্গীতঃ রাতুল শঙ্কর, সম্পাদনাঃ পার্থিব জোয়ারদার। এই ছবির গান গেয়েছেন রূপম ইসলাম, ইন্দ্রনীল সেন, জোজো, দুর্নিবার সাহা, দেব চৌধুরী, অমৃতা দত্ত, সৌমী, দিপান্বীতা আচার্য।   

শুটিং এর দৃশ্য

এই ছবির বিষয়ঃ

ধাত্রীপুর গ্রামের বিত্তশালী বৃদ্ধ প্রাণেশবাবু হঠাৎই ডেকে পাঠান USA তে থাকা মা হারা নাতি প্রদ্যূতকে। বহু বছর পর নিজের একমাত্র উত্তরসূরিকে কাছে পেয়ে প্রাণেশবাবুর আনন্দে আত্মহারা। ধাত্রীপুর গ্রামের সরকার বাড়িতে  খুশীর আমেজ বইতে থাকে। হঠাৎ করেই একদিন প্রাণেশবাবু তার নাতির কাছে তার আগামী জীবনের স্বপ্ন কী জানতে চাইলে উত্তরে প্রদ্যুত জানায় যে সে গোটা বিশ্বকে খুব কাছ থেকে জানতে চায়, চিনতে চায়। কিন্তু তার জন্য সে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা তার আয়ত্তের বাইরে। উত্তরে প্রাণেশবাবু  আশ্বাসের সাথে জানান এই স্বপ্নপূরণে তিনিই হবেণ প্রদ্যুতের সঙ্গী, যা অর্থের প্রয়োজন হবে তিনি  জোগাড় করে দেবেন, শুধু বিনিময়ে কয়েকটা কাজের গুরুদায়িত্ব এসে পরে প্রদ্যুতের ওপর। সেই কাজে সফল হলেই প্রাণেশবাবুর সম্পত্তি আর বহুবছর ধরে আগলে রাখা গুপ্তধনের একমাত্র মালিক হবে প্রদ্যূত। দাদুর কথা রাখতে এক নতুন জীবনের পথে অগ্রসর হয় প্রদ্যুত। বিদেশের মাটি ছেড়ে বেরিয়ে গ্রামবাংলার বিভিন্ন জায়গায় পৌঁছে যায় সে। নবদ্বীপের কীর্তন, সুন্দরবনের বাঘ, বিধবাদের গ্রাম সাথে বনবিবির আখ্যান। বাঁকুড়ায় ভাদু-টুসুর গান, মুর্শিদাবাদের লুপ্তপ্রায় আলকাপ ও রায়বেঁশে, পুরুলিয়ার ছৌ, বীরভূমের বাঊল। প্রতিটা জায়গাতেই সে একটু একটু করে পরিচিত হতে থাকে সেখানকার ঐতিহ্যের সাথে। নিজের অজান্তেই বিদেশের গণ্ডি পেরিয়ে দেশীয় সত্তা, বাংলার সংস্কৃতি গ্রাস করে প্রদ্যুতের মননকে। এরপর? প্রদ্যুত কী পারবে দাদুর দেওয়া কাজে সফল হতে? দাদুর গুপ্তধন উদ্বার করার পর কী করবে প্রদ্যুত, বিশ্বভ্রমণ না অন্য কিছু? জানতে হলে ২৫ শে অক্টোবর হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে।


Tags: MITHUN CHAKRABARTYMrinal senRupam Islam

Latest Post

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি
TIMELINE

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি

July 31, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajjabangla-Ayan Chakraborti : “ পরিচালক অয়ন চক্রবর্তীকে বাঁচিয়েছিলেন যৌনকর্মী!” কী ছিল সেই ঘটনা?

July 30, 2025
Birangana Announcement Teaser : সাহসিকতার আরেক নাম যেন “বীরাঙ্গনা”!
OTT-r কথা

Birangana Series Review : কেমন হলো নতুন সিরিজ বীরাঙ্গনা?

July 29, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajja Bangla – Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?

July 28, 2025
Next Post
আসছে হইচইয়ের নতুন সিরিজ ‘তালমার রোমিও জুলিয়েট’

আসছে হইচইয়ের নতুন সিরিজ ‘তালমার রোমিও জুলিয়েট’

Powered by Media One Solutions.

No Result
View All Result
  • Homepage

Powered by Media One Solutions.