Thursday, June 4, 2026
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
No Result
View All Result
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING

আসছে হইচইয়ের নতুন সিরিজ ‘তালমার রোমিও জুলিয়েট’

Upal Mittraby Upal Mittra
October 15, 2024
in OTT-r কথা, TRENDING, এক ঝলক, কি আসছে?
Reading Time: 1 min read
আসছে হইচইয়ের নতুন সিরিজ ‘তালমার রোমিও জুলিয়েট’

জনপ্রিয় ওটিটি অ্যাপ হইচইয়ের ওয়ার্ল্ড ক্লাসিক্স বিভাগে আসছে নতুন সিরিজ ‘তালমার রোমিও জুলিয়েট’। অর্পণ ঘড়াইয়ের পরিচালনায় মুক্তি পাবে এই সিরিজ। চিত্রনাট্য লিখেছেন দূর্বার শর্মা। সৃজনশীল পরিচালনার দায়িত্বে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য।

ভালবাসা,বন্ধুত্ব এবং বিশ্বাসঘাতকতার গল্প বলবে ‘তালমার রোমিও জুলিয়েট’। কিংবদন্তী লেখক উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্য্যাত গল্প রোমিও অ্যান্ড জুলিয়েটের অবলম্বনেই তৈরি হয়েছে এই সিরিজের চিত্রনাট্য। সূত্রের খবর, একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে অনির্বাণকে।অন্য আরেকটি চরিত্রে থাকছেন পায়েল দে। বাকি চরিত্রদের সমন্ধে এখনও বিশদে জানা যায়নি। কানাঘুষো শোনা যাচ্ছে, রোমিও এবং জুলিয়েটের চরিত্রে থাকবেন নতুন দুই অভিনেতা-অভিনেত্রী।

এই সিরিজ কবে মুক্তি পাবে,সেই নিয়ে খবর পাওয়া যায়নি নির্মাতাদের তরফ থেকে। তবে এই সিরিজ দেখতে যে দর্শকমহল মুখিয়ে থাকবেন, তা নিঃসন্দেহে বলা যায়। এর আগে বড়পর্দায় অথৈ ছবিতে সৃজনশীল পরিচালনার দায়িত্বে ছিলেন অনির্বাণ। তারও আগে তার পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘মন্দার’ এবং ‘বল্লভপুরের রূপকথা’। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও যে তিনি দক্ষ, তা সুস্পষ্ট। সৃজনশীল পরিচালক হিসেবে তার নতুন কাজ কতোটা জনপ্রিয়তা পায়, সেটাই দেখার।



Tags: anirban bhattacharyaHoichoinew series

Latest Post

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি
TIMELINE

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি

July 31, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajjabangla-Ayan Chakraborti : “ পরিচালক অয়ন চক্রবর্তীকে বাঁচিয়েছিলেন যৌনকর্মী!” কী ছিল সেই ঘটনা?

July 30, 2025
Birangana Announcement Teaser : সাহসিকতার আরেক নাম যেন “বীরাঙ্গনা”!
OTT-r কথা

Birangana Series Review : কেমন হলো নতুন সিরিজ বীরাঙ্গনা?

July 29, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajja Bangla – Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?

July 28, 2025
Next Post
ডঃ পবিত্র সরকার পেলেন ‘নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মারক’ পুরস্কার

ডঃ পবিত্র সরকার পেলেন ‘নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মারক’ পুরস্কার

Powered by Media One Solutions.

No Result
View All Result
  • Homepage

Powered by Media One Solutions.