Thursday, June 4, 2026
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
No Result
View All Result
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING

ছায়া কদমের টানাপোড়ন

Anustup Royby Anustup Roy
September 30, 2024
in এক ঝলক, খবর Headlines
Reading Time: 1 min read
ছায়া কদমের টানাপোড়ন

‘সেরা বিদেশী ছবি’ বিভাগে অস্কারের দৌড়ে থাকা দুটি ভারতীয় ছবিতেই ছিলেন ছায়া কদম। তিনি কি বলছেন অস্কারে ‘লাপাতা লেডিজ’ এর মনোনয়ন নিয়ে? পাঠকের নিশ্চয়ই ‘লাপাতা লেডিজ’ ছবির ‘মঞ্জু মাই’ কে মনে আছে। ‘মঞ্জু মাই’ চরিত্রের অভিনেত্রীই হলেন ছায়া কদম। তিনি ‘অল উই ইমাজিন এস লাইট’ ছবিতে পার্বতীর চরিত্রে অভিনয় করেছেন।

পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইমাজিন এস লাইট’ কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁপি পুরস্কার পেয়েছে। ৩০ বছর পর, কোনো ভারতীয় ছবি কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগীতায় অংশ নিয়েছিল। তাতেই বাজিমাৎ। ‘পাম ডি অর’ পুরস্কার, দেওয়া হয় কান চলচ্চিত্র উৎসবের সেরা ছবিকে। যা পেতে পেতেও পায়নি এই ভারতীয় ছবি। সিন বেকার পরিচালিত ‘আনোরা’ ছবিটির কাছে পুরস্কার হাতছাড়া হয়েছে। জুড়ি বোর্ডের রেটিং এ ২য় স্থানে ছিল ‘অল উই ইমাজিন এস লাইট’।

মূলত মারাঠি ছবির অভিনেত্রী ছায়া কদম। হিন্দী ছবিতে তার অভিষেক ‘সিংঘম রিটার্ন্স’ ছবির মাধ্যমে। ওনার অভিনীত ‘লাপাতা লেডিজ’ ও ‘অল উই ইমাজিন এস লাইট’ দুটি ছবিই, অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রির দৌড়ে ছিল। এছাড়াও আরো ২৭ টি ছবির ছিল এই দৌড়ে। এই দৌড়ে, ছিল বহু চর্চিত ‘অ্যানিমেল’ ছবিটিও। একদিকে ‘লাপাতা লেডিজ’ ছবির মনোয়নে উচ্ছসিত অভিনেত্রী। একইসঙ্গে ‘অল উই ইমাজিন এস লাইট’ মনোনীত না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। ‘লাপাতা লেডিজ’ বর্তমানে ইন্টারনেটে দেখা যাচ্ছে।


Tags: Cannes Film FestivalChaya KadamLapata LadiesOscarPayel Kapadia

Latest Post

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি
TIMELINE

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি

July 31, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajjabangla-Ayan Chakraborti : “ পরিচালক অয়ন চক্রবর্তীকে বাঁচিয়েছিলেন যৌনকর্মী!” কী ছিল সেই ঘটনা?

July 30, 2025
Birangana Announcement Teaser : সাহসিকতার আরেক নাম যেন “বীরাঙ্গনা”!
OTT-r কথা

Birangana Series Review : কেমন হলো নতুন সিরিজ বীরাঙ্গনা?

July 29, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajja Bangla – Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?

July 28, 2025
Next Post
‘৬২’ তে পা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

‘৬২’ তে পা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

Powered by Media One Solutions.

No Result
View All Result
  • Homepage

Powered by Media One Solutions.