Thursday, June 4, 2026
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
No Result
View All Result
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING

‘Kaalratri’ Series Review:কেমন হলো হইচইয়ের নতুন সিরিজ কালরাত্রি?

Upal Mittraby Upal Mittra
December 6, 2024
in OTT-r কথা, Review
Reading Time: 1 min read
New series Kalratri hoichoi coming soon:‘দেবী’ রূপে সৌমিতৃষা, আসছে ‘কালরাত্রি’

নতুন সিরিজ কালরাত্রি।


Review:বিয়ের রাতেই খুন স্বামী। কীভাবে হলো এই খুন? সন্দেহের তীর পরিবারের সবার দিকেই। তার মধ্যে রয়েছে স্ত্রী ‘দেবী’ও। জানতে হলে দেখতে হবে জনপ্রিয় ওটিটি হইচইয়ের নতুন ৬ এপিসোডের সিরিজ কালরাত্রি। সিরিজটি পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী। মুখ্য ভূমিকায় রয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। পাশাপাশি রয়েছেন দেবেশ চট্টোপাধ্যায়,অনুজয় চট্টোপাধ্যায়, রাজদীপ গুপ্ত, ইন্দ্রাশিস রায় সহ অন্যান্যরা।

প্রথমে বলতে হবে সিরিজের চিত্রনাট্যের কথা। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন অয়ন চক্রবর্তী। সিরিজের প্রথম থেকে বেশ টান টান উত্তেজনা ধরে রেখেছেন তারা। তবে সিরিজের মধ্যভাগ কিছুটা হলেও একঘেয়ে লাগতে পারে। তবে শেষের চমক খুবই বুদ্ধিমত্তার সাথে রেখেছেন পরিচালক।
সিরিজে প্রত্যেকের অভিনয় কাড়ে। ‘দেবী’ র চরিত্রে সৌমিতৃষা বেশ প্রশংসনীয়। বিশেষ করে বলতে হবে মেজবৌমার চরিত্রে সারিতি বন্দ্যোপাধ্যায়ের কথা। অনুজয়,রাজদীপ,শৌনক রায়,ইন্দ্রাশিস রাও যথাযথ। এছাড়াও রয়েছেন রুপাঞ্জনা মিত্র। তার কথাও না বললে নয়। সব মিলিয়ে প্রত্যেকেই বেশ ভালো অভিনয় করেছেন।

সিরিজে ক্যামেরার কাজ খুব ভালো। বিশেষ করে কিছু রোমহর্ষক মুহূর্তে ক্যামেরার কাজের প্রশংসা না করলেই নয়। এছাড়াও বাকি জায়গাতেও কাজ বেশ ভালো।বলতে হবে সিরিজের এডিটিঙয়ের কথাও। সেখানে সংলাপ ভৌমিকের কথা না বললেও না বললে নয়।মোটের ওপর ছোট খাট কিছু খটকা সরিয়ে রাখলে এই সিরিজ বেশ ভালো। তাহলে আর দেরী কেন? এখনই দেখে নিন এই সিরিজ।

রেটিং – ৬.৫/১০


Tags: Ayan chakrabartiHoichoiSeriesSoumitrisha Kundu

Latest Post

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি
TIMELINE

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি

July 31, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajjabangla-Ayan Chakraborti : “ পরিচালক অয়ন চক্রবর্তীকে বাঁচিয়েছিলেন যৌনকর্মী!” কী ছিল সেই ঘটনা?

July 30, 2025
Birangana Announcement Teaser : সাহসিকতার আরেক নাম যেন “বীরাঙ্গনা”!
OTT-r কথা

Birangana Series Review : কেমন হলো নতুন সিরিজ বীরাঙ্গনা?

July 29, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajja Bangla – Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?

July 28, 2025
Next Post
Bhusworgo Bhoyonkor poster: ফিরছেন ফেলুদা,প্রকাশ্যে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ সিরিজের পোস্টার

Bhusworgo Bhoyonkor poster: ফিরছেন ফেলুদা,প্রকাশ্যে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ সিরিজের পোস্টার

Powered by Media One Solutions.

No Result
View All Result
  • Homepage

Powered by Media One Solutions.