Thursday, June 4, 2026
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
No Result
View All Result
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING

KILLBILL SOCIETY REVIEW:১৩ বছর পর প্রত্যাবর্তন,কেমন হলো কিলবিল সোসাইটি?

Upal Mittraby Upal Mittra
April 29, 2025
in Movies, Review, TIMELINE, সিনেমার কথা
Reading Time: 1 min read
KILLBILL SOCIETY REVIEW:১৩ বছর পর প্রত্যাবর্তন,কেমন হলো কিলবিল সোসাইটি?

নতুন ছবি কিলবিল সোসাইটি।



KILLBILL SOCIETY REVIEW: ১৩ বছরের নষ্টালজিয়ায় ডুব। হেমলক সোসাইটির সিকুয়াল কিলবিল সোসাইটি মুক্তি পেয়েছে কিছুদিন আগে। ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, ছবিতে মুখ্য ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সন্দীপ্তা সেন , তুলিকা বসু, অরিজিতা সহ অন্যান্যরা। প্রযোজনায় এসভিফ।

সোশ্যাল মিডিয়া ইনফ্লুএন্সার পূর্ণা আইচকে ঘিরে এই ছবির শুরু। প্রথম ছবিতেই পুরস্কার। তারকা হয়ে ওঠে পূর্ণা। এরই মধ্যে হঠাৎ তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও চারিদিকে ভাইরাল হয়ে যায়। আত্মহত্যা করতে গিয়েও আটকে যায় সে। তখনই ডাক পরে কন্ট্রাক্ট কিলার আনন্দ,থুড়ি, মৃত্যুঞ্জয় করের। এখান থেকে গল্প কোন খাতে বয়, সেই নিয়ে ছবির গল্প। অভিনেতাদের অভিনয় অনবদ্য। কৌশানী আরও বেশি পরিণত। পরমব্রতও দারুণ, অন্যদিকে সন্দীপ্তা, অরিজিতা, অনিন্দ্য যথাযথ।

আরও পড়ুন – Shotyi bole Shotyi kichu nei Review:সত্যি মিথ্যের টানাপড়েনে কতোটা জমলো সৃজিতের নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’?

তবে এই ছবির প্রাণভমরা বিশ্বনাথ বসু। বাঙালী ডন পেটকাটা ষ র চরিত্রে তিনি এককথায় অসাধারণ। কমেডির ভার তিনি একাই কাঁধে তুলে নিয়েছেন ছবিতে। অন্যদিকে তুলিকা বসুও বেশ ভালো। পাশাপাশি প্রশংসা করা উচিত ছবির স্ক্রিপ্ট নিয়ে। তবে এই ছবিকে ‘ হেমলক সোসাইটি’ র সোসাইটির সাথে তুলনা করলে তা ভালো নাও লাগতে পারে। পাশাপাশি এই ছবির দ্বিতীয় ভাগ একটু বেশি টানা হয়েছে। এইদিক সরিয়ে রাখলে একটি ভালো ছবি হিসেবে ধরা যেতে পারে কিলবিল সোসাইটিকে।

রেটিংঃ ৬/১০


Tags: Biswanth BasuKoushani MukherjeeParambrata chattopadhaySRIJIT MUKHERJI

Latest Post

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি
TIMELINE

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি

July 31, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajjabangla-Ayan Chakraborti : “ পরিচালক অয়ন চক্রবর্তীকে বাঁচিয়েছিলেন যৌনকর্মী!” কী ছিল সেই ঘটনা?

July 30, 2025
Birangana Announcement Teaser : সাহসিকতার আরেক নাম যেন “বীরাঙ্গনা”!
OTT-r কথা

Birangana Series Review : কেমন হলো নতুন সিরিজ বীরাঙ্গনা?

July 29, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajja Bangla – Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?

July 28, 2025
Next Post
Itsmajjamusicbangla new song Aaj Tor E Sathe : মুক্তি পেলো itsmajjamusicbangla র নতুন গান ‘আজ তোর ই সাথে’

Itsmajjamusicbangla new song Aaj Tor E Sathe : মুক্তি পেলো itsmajjamusicbangla র নতুন গান ‘আজ তোর ই সাথে’

Powered by Media One Solutions.

No Result
View All Result
  • Homepage

Powered by Media One Solutions.