Wednesday, June 3, 2026
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
No Result
View All Result
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING

কেরম হলো নাগরিক ২ ?

Anustup Royby Anustup Roy
October 11, 2024
in TIMELINE, TRENDING
Reading Time: 1 min read
কেরম হলো নাগরিক ২ ?

নাগরিক-২ এর পোষ্টার


আজকাল বহু ইউটিউবারই অভিনয় করেন। সে বড় পর্দায় হোক বা ছোট পর্দায়। ‘দি বং গাই’ খ্যাত কিরণ দত্তকে পাভেল পরিচালিত ‘কলকাতা চলন্তিকা’য় দেখা গেছিল। সম্প্রতি রনবীর ব্রারকে ‘বাকিংহাম মার্ডার্স’-এ দেখা গেছে। ‘বাঁকুড়া মেমস’ খ্যাত উন্মেষ গাঙ্গুলী কে উরিবাবার ইউটিউব ওয়েব-সিরিজ ‘উলাট পুরাণ’ এ অভিনয় করেছেন আগেই। বছর খানেক আগে ইউটিউবে এসেছিল ব্রো-বোন প্রোডাকশনের ছোটো ছবি ‘নাগরিক’, তাতেও অভিনয় করেছিলেন উন্মেষ।       

এক ট্যাক্সিচালক (শিবু) ও তার ট্যাক্সি কে ঘিরে নাগরিক ছবির কাহিনী। ১৭ অক্টোবর ২০২৩ এ ইউটিউবে, ‘ব্রো-বোন প্রোডাকশন’-এর চ্যানেলে মুক্তি পায় ‘নাগরিক’। এখন অবধি প্রায় ৯ লক্ষ্য লোক দেখেছেন এই ছোটো ছবিটি। ৬য় সেপ্টেম্বর ২০২৪ শে এসেছে তার দ্বিতীয় ভাগ। প্রথমবারের মতো, এবারেও নির্দেশনার দায়িত্ব সামলেছেন রজত রায় ও অরুণাভ মুখার্জি।   

দ্বিতীয় ভাগের চমক : শিবুর সাথে বহুবছর পরে দেখা হয় শিবুর এককালীন প্রেমিকা সোনালীর। সোনালীর চরিত্রে অভিনয় করেছেন শিঞ্জিনী চক্রবর্তী। যে প্রেমিকা, এককালে পারিবারিক চাপে, অন্য এক পুরুষ কে বিয়ে করতে বাধ্য হয়েছিল, সে আজ কিসের টানে ফিরে এসেছে? এতকাল বাদে অতীত কতটা ছুতে পারবে এই যুগল কে? এই সবকিছুর উত্তর জানতে হলে ছবিটি সময় করে দেখতে হবে। নতুন ছবিতে, শিবুর লিপে দুটো রবীন্দ্রসংগীত রেখেছেন পরিচালক।  


Tags: The Bong GuyVloggerYoutube

Latest Post

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি
TIMELINE

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি

July 31, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajjabangla-Ayan Chakraborti : “ পরিচালক অয়ন চক্রবর্তীকে বাঁচিয়েছিলেন যৌনকর্মী!” কী ছিল সেই ঘটনা?

July 30, 2025
Birangana Announcement Teaser : সাহসিকতার আরেক নাম যেন “বীরাঙ্গনা”!
OTT-r কথা

Birangana Series Review : কেমন হলো নতুন সিরিজ বীরাঙ্গনা?

July 29, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajja Bangla – Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?

July 28, 2025
Next Post
বাংলা বাজারে নতুন ওটিটি

বাংলা বাজারে নতুন ওটিটি

Powered by Media One Solutions.

No Result
View All Result
  • Homepage

Powered by Media One Solutions.