Tuesday, June 2, 2026
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
No Result
View All Result
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING

সুজিত সরকারের ছবিতে এবার মুখ্য ভূমিকায় অভিষেক বচ্চন

Upal Mittraby Upal Mittra
October 23, 2024
in TIMELINE, TRENDING, এক ঝলক, কি আসছে?, সিনেমার কথা
Reading Time: 1 min read
সুজিত সরকারের ছবিতে এবার মুখ্য ভূমিকায় অভিষেক বচ্চন

সুজিত সরকার এবং অভিষেক বচ্চন।


রাইজিং সান ফিল্মসের পরিবেশনায় এবার বড় পর্দায় সুজিত সরকারের পরিচালনায় অভিনয় করছেন প্রখ্যাত অভিনেতা অভিষেক বচ্চন। ছবিটির নাম ‘আই ওয়ান্ট টু টক’। এর আগে কাহানি, ভিকি ডনর, সর্দার উধমের মতো ছবি পরিচালনা করেছেন সুজিত। এই প্রথমবার সুজিতের পরিচালনায় কাজ করতে চলেছেন অভিষেক। ছবিটি প্রযোজনা করেছেন রনি লাহিড়ী এবং শীল কুমার। ছবিতে চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন রিতেশ শাহ। আজই মুক্তি পেলো এই ছবির একটি অ্যানাউন্সমেন্ট টিজার।

‘শুধু কথা বলতে ভালোবাসি না, কথা বলার জন্যই বেঁচে আছি।‘অভিষেকের গলায় এমনটাই শুনতে পাওয়া গেল এই টিজারে। তবে এই সংলাপের ওপর ভিত্তি করে দর্শকদের গল্পের ধাঁচ এখনও বুঝতে দেননি পরিচালক। ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে এই ছবির অ্যানাউন্সমেন্ট টিজার। ছবিতে অভিষেক বচ্চন ছাড়াও থাকছেন জনি লিভার, পার্লি দে, আহিলা বামরু,জয়ন্ত ক্রিপালানী,ক্রিস্টিন গুডার্ড সহ আরও অনেকে।


আগামী ২২ শে নভেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। সুজিত সরকারের মত পরিচালকের কাছ থেকে দর্শকদের প্রত্যাশা সবসময়ই বেশি। অন্যদিকে, ‘গুরু’,’ মনমর্জিয়ান’,‘ঘুমার’ ছবিতে অভিনয়ের জন্য বহুল প্রশংসা পেয়েছেন অভিষেক বচ্চন। অতএব এই পরিচালক- অভিনেতার সংমিশ্রণ যে নতুন ছবিতে ম্যাজিক ঘটাবে, একথা হরফ করে বলা যায়।


Tags: Abhishek BacchanI want to talkShoojit sircar

Latest Post

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি
TIMELINE

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি

July 31, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajjabangla-Ayan Chakraborti : “ পরিচালক অয়ন চক্রবর্তীকে বাঁচিয়েছিলেন যৌনকর্মী!” কী ছিল সেই ঘটনা?

July 30, 2025
Birangana Announcement Teaser : সাহসিকতার আরেক নাম যেন “বীরাঙ্গনা”!
OTT-r কথা

Birangana Series Review : কেমন হলো নতুন সিরিজ বীরাঙ্গনা?

July 29, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajja Bangla – Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?

July 28, 2025
Next Post
আসছে নতুন ছবি ‘লাকি ভাস্কর’

আসছে নতুন ছবি ‘লাকি ভাস্কর’

Powered by Media One Solutions.

No Result
View All Result
  • Homepage

Powered by Media One Solutions.