The Revolutionaries : ব্রিটিশ শাসন থেকে ভারত মুক্তির এক অধ্যায়ের গল্প বলবে নতুন ছবি The Revolutionaries। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ফার্স্ট লুক। কারা কারা থাকছেন এই ছবিতে? জানুন বিস্তারিত।
নতুন এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন ভুবন বাম, রোহিত সরফ, প্রতিভা রান্তা, গুর ফতেহ এবং জেসন শাহ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে টলিউড অভিনেত্রী পাওলি দাম কে।
স্বাধীনতা সংগ্রামের এক অনন্য অধ্যায় একটি ঘিরে এই ছবির গল্প। মূলত প্রখ্যাত লেখক সঞ্জীব সান্যাল এর revolutionaries The other story of how India won its freedom গল্পটি থেকে অনুপ্রাণিত এই ছবির চিত্রনাট্য। সম্প্রতি মুক্তি পেল ছবির প্রথম ঝলক।
আরও পড়ুন – Lawho Gauranger Naam Re shooting, “লহ গৌরাঙ্গের নাম রে“ র শুটিংয়ের জন্য পুরীতে সৃজিত, শুভশ্রী, যীশু
প্রথম ঝলকে যে দুজন নজর কেড়েছেন তারা হলেন ভুবন বাম এবং রোহিত সরফ। স্বাধীনতা সংগ্রামের কোনও এক গুরুত্বপূর্ণ চরিত্রে তাদেরকে দেখা যাবে। এই ছবিতে যেন তাদের লুক একেবারে ভিন্ন। তবে চরিত্রের সঙ্গে যেন তারা মিশে গেছেন। তার প্রমাণ ছবির প্রথম ঝলক।
সূত্রে খবর, পাওলি দামের চরিত্রটি ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাকে এই ঝলকে একবারই মাত্র দেখা গেছে।
আগামী বছর মুক্তি পাচ্ছে The revolutionaries। স্বাধীনতা সংগ্রামের এক অনন্য অধ্যায় দেখতে চোখ রাখুন amazon prime এ।




