Thursday, June 4, 2026
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
No Result
View All Result
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING

পর্দার রুহ বাবা-মঞ্জুলিকা এবার কলকাতায়

Web Deskby Web Desk
October 28, 2024
in TIMELINE, TRENDING, এক ঝলক, কি আসছে?, সিনেমার কথা
Reading Time: 1 min read
পর্দার রুহ বাবা-মঞ্জুলিকা এবার কলকাতায়

হাওড়া ব্রিজে কার্তিক- বিদ্যা।


আরও একবার ‘মঞ্জুলিকা’ ফিরছে বড়পর্দায়। দীপাবলিতে মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া ৩। সেই বহু প্রতীক্ষিত ছবির প্রচারে এবার কলকাতায় এলেন বিদ্যা বালান ও কার্তিক আরিয়ান।

সোমবার শহরের বুকে দাঁড়িয়ে বাংলায় ‘নমস্কার’ বলেই সকলের সাথে আলাপচারিতা শুরু করেন এই ছবির অন্যতম মঞ্জুলিকা বিদ্যা বালান। তাঁর বাংলা বরাবরই পরিষ্কার , বাংলাতে কথাও বললেন সকলের সঙ্গে। বিদ্যার সঙ্গে শুটিং করে অল্প অল্প বাংলা বুঝতে শিখেছেন কার্তিকও। শুধুমাত্র বাংলা নয়, বিদ্যা যে একাধিক ভাষা বেশ ভালভাবেই রপ্ত করেছেন তা সকলকে জানিয়েছেন কার্তিক। পরিষ্কারভাবে রুহ’বাবার গলায় শোনা যায় ‘আমি তোমাকে ভালবাসি’।

একে অপরের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের দুই জনপ্রিয় তারকা। কার্তিক জানিয়েছেন, বিদ্যার সঙ্গে কাজ করে প্রতিনিয়ত অনেককিছু তিনি শিখেছেন। অন্যদিকে, সহঅভিনেতা – অভিনেত্রীদের অভিনয়ে মুগ্ধ বিদ্যাও। অভিনেতা কাঞ্চন মল্লিকের সাথে কাজ করে আপ্লুত দুই তারকাই। কার্তিক জানান, কাঞ্চন ভীষণ জ্ঞানী একজন মানুষ, যিনি শুধুমাত্র চোখের ইশারা বা অঙ্গভঙ্গীর মাধ্যমে মানুষকে হাসাতে পারেন।

এই ছবিতে এবার বিদ্যা একা নন, ‘মঞ্জুলিকা’ রূপে তাঁর সঙ্গে যুগলবন্দি মাধুরি দীক্ষিত। একদিকে মাধুরী দীক্ষিত, অন্যদিকে বিদ্যা বালান, কে বেশি ভয়ংকর ”মঞ্জুলিকা? প্রশ্ন শুনে হাসতে হাসতে কার্তিক বলেন, ‘দুজনেই, তবে সবচেয়ে বেশি মজা করেন বিদ্যা, সঙ্গে দুষ্টুমিও’। মাধুরী দীক্ষিতের সাথে অনস্ক্রীন শুধু নয় লাইভ অনুষ্ঠানে পা মেলাতে পেরে খুবই আনন্দিত বিদ্যা বালান।

একে অপরের সঙ্গে মজা করার পাশাপাশি এদিন প্রিয় শহর কলকাতা নিয়েও কথা বললেন বিদ্যা। এই শহরকে তিনি কতটা ভালবাসেন জানান অভিনেত্রী। হাওড়া ব্রিজে ট্যাক্সির ওপর আবার কখনও দক্ষিণ কলকাতার কোনো নামী ক্যাফেতে মজা করেই মঞ্জুলিকা গলা টিপে ধরলেন রুহ বাবার। হাতে মাত্র আর তিনদিন সময় তাই ছবি মুক্তির আগে কালীঘাটে গিয়েও পুজো দিয়ে এলেন তাঁরা।


বহু প্রতীক্ষিত এই ছবি যে বক্স অফিস কাঁপাতে পারে, তার আভাস মিলেছে ট্রেলারেই। আশাবাদী ছবির তারকারও। এদিকে আবার ‘সিঙ্ঘাম এগেন’ও মুক্তি পাচ্ছে এই দীপাবলিতেই। এখন দেখার পালা সেয়ানে সেয়ানে কেমন হতে চলেছে এই টক্কর ?


Tags: kartik aaryankolkatavidya balan

Latest Post

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি
TIMELINE

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি

July 31, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajjabangla-Ayan Chakraborti : “ পরিচালক অয়ন চক্রবর্তীকে বাঁচিয়েছিলেন যৌনকর্মী!” কী ছিল সেই ঘটনা?

July 30, 2025
Birangana Announcement Teaser : সাহসিকতার আরেক নাম যেন “বীরাঙ্গনা”!
OTT-r কথা

Birangana Series Review : কেমন হলো নতুন সিরিজ বীরাঙ্গনা?

July 29, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajja Bangla – Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?

July 28, 2025
Next Post
এবার বড়পর্দায় মির্জাপুর!

এবার বড়পর্দায় মির্জাপুর!

Powered by Media One Solutions.

No Result
View All Result
  • Homepage

Powered by Media One Solutions.