Dhadak 2 : ভালোবাসা সবসময় হওয়া সম্ভব নয়। চাইলেও তা হয়ে ওঠেনা। সামনে আসে অনেক বাঁধা। তাই যেন বোঝালো নতুন ছবি ধড়ক ২ য়ের ট্রেলার।
নতুন এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন সিদ্ধান্থ চতুর্বেদী এবং তৃপ্তি ডিমরি। ছবির পরিচালক শাজিয়া ইকবাল। ছবির প্রযোজনায় ধর্মা প্রোডাকশনস।
এই ছবি আদপেই পুরোনো ছবি ধড়কের সিকুয়াল নয়। এই ছবির চিত্রনাট্য এবং অভিনেতারা সম্পূর্ণ আলাদা। এই ছবিতে সিদ্ধার্থের চরিত্র বারবার কলেজে হয়রানির শিকার হয়, ঠিক সেইসময় তার জীবনে আসে তৃপ্তি দিমরির চরিত্র। শেষে কী হয় এর পরিণতি? জানতে হলে দেখতে হবে এই নতুন ছবি।
ট্রেলারে প্রথমেই নজর কাড়ে এই জুটি। সিদ্ধান্থ এর আগে অনেক ছবিতেই তার অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। পাশাপাশি আনিম্যাল ছবির পরও তৃপ্তি দিমরিও এখন সিনেপ্রেমীদের কাছে হার্টথ্রব, সে কথা অজানা নয়। এমন এক জুটিকে বড়পর্দায় কেমন লাগবে। তাই এখন দেখার।
আগামী ১লা আগস্ট বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই নতুন ছবি। ট্রেলার দেখুন নীচের লিঙ্কে। এরম নানা বিনোদন আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন Itsmajjabangla ।




