Projapoti 2 : মাত্র কিছুদিন আগেই শুটিং শুরু হয়েছিল সুপারস্টার দেব এবং মিঠুন চক্রবর্তীর ছবি প্রজাপতির সিক্যুয়াল। ছবির নাম প্রজাপতি ২। শুটিং শেষ হলো সেই ছবির।
নতুন ছবির যে শুটিং শেষ হলো, তা সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিলেন অভিনেতা ও প্রযোজক সুপারস্টার দেব। দেব এবং মিঠুন চক্রবর্তী সহ ছবির কলাকৌশলীদের দেখা যাচ্ছে এই পোস্টে। ছবিতে কলকাতার দৃশ্য থাকবে কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুন – Rajkumar Rao as Saurav Ganguly : রাজকুমার এবার মহারাজ!
কানাঘুষো শোনা যাচ্ছে, এই ছবিতে থাকছেন ইধিকা পল, অনুমেঘা। এও শোনা যাচ্ছে, ছবিতে থাকতে পারেন সিরিয়ালের কোন পরিচিত মুখ। পাশাপাশি থাকতে পারেন টলিউডের প্রখ্যাত অভিনেতা অভিনেত্রীরা।
বাংলা ছবিতে অলটাইম ব্লকবাস্টার তালিকার মধ্যে রয়েছে প্রজাপতির নাম। ছবির সিক্যুয়াল কি সেই খেতাব অর্জন করতে পারবে? প্রশ্ন এখন সিনেমা মহলে। আগামী বড়দিনের এই ছবির মুক্তি পাবার সম্ভাবনা আছে। তাই সিনেপ্রেমীদের চোখ এখন বড় পর্দায়।

প্রজাপতি ২ এর কলাকুশলীরা।




