Thursday, June 4, 2026
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING
No Result
View All Result
ItsMajja Bangla
  • TIMELINE
  • সিনেমার কথা
  • TV দুনিয়া
  • OTT-r কথা
  • TRENDING

Rajkumar Rao as Saurav Ganguly : রাজকুমার এবার মহারাজ!

Upal Mittraby Upal Mittra
July 12, 2025
in TIMELINE, TRENDING, কি আসছে?, সিনেমার কথা
Reading Time: 1 min read
Rajkumar Rao as Saurav Ganguly : রাজকুমার এবার মহারাজ!

সৌরভ গাঙ্গুলির চরিত্রে রাজকুমার রাও।


Rajkumar Rao – Saurav Ganguly : সৌরভ গাঙ্গুলী। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক বর্ণময় চরিত্র। যার হাত ধরে গোটা দেশ চিনেছে এক নতুন টিম ইন্ডিয়াকে। লর্ডের মত মাঠে অভিষেক ম্যাচেই করেছেন সেঞ্চুরি। রাহুল দ্রাবিড়ের মতো ক্রিকেটার তাকে আখ্যা দিয়েছেন গড অফ অফসাইড। লর্ডসের মাঠে জামা ঘোরানোই হোক, বা গ্রেড গ্রেগ চ্যাপেল এর সাথে ঝামেলাতেই হোক কিংবা অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভ ওয়া র মত খেলয়ারকে অপেক্ষা করানোই হোক, বারবার তিনি এসেছেন শিরোনামে। এমন একজন খেলোয়াড়ের বায়োপিক আসছে এবার বড় পর্দাতে। সেই চরিত্রে থাকছেন রাজকুমার রাওয়ের মতো অভিনেতা।


কানাঘুষো শোনা যাচ্ছে। বড়পর্দার “ মহারাজ “ হওয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন অভিনেতা। এমন এক চরিত্র করতে যে তিনি ভীষণ উৎসুক, সে কথা বলাই বাহুল্য। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “আমার কাঁধে এখন এক বিশাল বড় দায়িত্ব। সৌরভ গাঙ্গুলি ভারতবর্ষের সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম।


সূত্রের খবর, এই ছবিটি পরিচালনার দায়িত্বে থাকছেন বিক্রমাদিত্য মোতয়ানের মতো পরিচালক। যিনি এর আগে একে ভার্সেস একে,জুবিলি, ট্র্যাপডের মতো ছবি করেছেন। রাজকুমার রাওয়ের পাশাপাশি শোনা যাচ্ছে ছবিতে থাকছেন মৌনী রায়। অন্যদিকে ডোনা গাঙ্গুলীর চরিত্রে থাকতে পারেন কোনও এক টলিউড অভিনেত্রী।

আরও পড়ুন – ” Joto Kando Kolkatatei” motion poster : রহস্যের সন্ধানে এবার তোপসে! সঙ্গী সাব্বা! আসছে “ যত কাণ্ড কলকাতাতেই

অন্যদিকে, নিজের জীবনী বড়পর্দায় দেখতে মুখিয়ে আছেন আমার আপনার সকলের প্রিয় মহারাজ। তিনিও একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “একদম সঠিক ব্যক্তিকে নেওয়া হয়েছে আমার বায়পিকের জন্য। আমার কাছ থেকে সব ধরণের সাহায্য পাবেন রাজকুমার। আপাতত এই ছবির প্রি প্রোডাকশনের পর্যায় শুরু হয়েছে। এই ছবির চিত্রনাট্য এবং প্রি প্রোডাকশনে অনেক সময় লাগবে। এই ছবির শুটিং শুরু হবে ২০২৬ এর জানুয়ারি মাসে এবং মুক্তি পাবে ডিসেম্বর মাসে।”

আরও পড়ুন – Dhadak 2 trailer drops : প্রেম এবং হার না মানার গল্প বলবে ‘ধড়ক ২’

এখন এই ছবি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। সচিন ,সেহবাগ, ভিভিএস লক্ষণদের চরিত্রে কাকে দেখা যাবে? নাকি সম্পূর্ণ অন্যভাবে ভাবছেন পরিচালক। তবে এমনটা জানা গিয়েছে যে লন্ডনে ছবির অনেকাংশ শুট হবে। এছাড়াও এখনও পর্যন্ত বিশদে কিছু জানা যায়নি এই ছবি সমন্ধে।
সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই মুহূর্তে খুশির রব। সৌরভ গাঙ্গুলি বাংলা তথা সারা বিশ্বর গর্ব। তাকে নিয়ে বড়পর্দায় ছবি, ক্রিকেটপ্রেমীদের কাছে তো বটেই, সিনেপ্রেমীদের জন্যও তা ভীষণ খুশির খবর। অন্যদিকে রয়েছেন আবার রাজকুমার রাওয়ের মতো দাপুটে অভিনেতা। এই মিশেল যে কেমন হবে, তা জানতে অনুরাগীদের চোখ এখন বড়পর্দায়।

সৌরভ গাঙ্গুলী – রাজকুমার রাও।


Tags: Biopicnew movieRajkumar RaoSaurav Ganguly

Latest Post

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি
TIMELINE

Sharman Joshi in Bengali Film :বাংলা ছবিতে এবার শারমান যোশি

July 31, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajjabangla-Ayan Chakraborti : “ পরিচালক অয়ন চক্রবর্তীকে বাঁচিয়েছিলেন যৌনকর্মী!” কী ছিল সেই ঘটনা?

July 30, 2025
Birangana Announcement Teaser : সাহসিকতার আরেক নাম যেন “বীরাঙ্গনা”!
OTT-r কথা

Birangana Series Review : কেমন হলো নতুন সিরিজ বীরাঙ্গনা?

July 29, 2025
Itsmajja Bangla –  Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?
Majja Special

Itsmajja Bangla – Ayan Chakraborti : জনপ্রিয় সিরিজ নিখোঁজ নিয়ে কি বললেন পরিচালক অয়ন চক্রবর্তী?

July 28, 2025
Next Post
Projapoti 2 shooting : লন্ডন কে বিদায়, শুটিং শেষ হলো প্রজাপতি ২ এর

Projapoti 2 shooting : লন্ডন কে বিদায়, শুটিং শেষ হলো প্রজাপতি ২ এর

Powered by Media One Solutions.

No Result
View All Result
  • Homepage

Powered by Media One Solutions.